ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৫:২৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

হালকা বৃষ্টির সঙ্গে রাজধানীতে বাতাসের পূর্বাভাস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বুধবার দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে।

আজ বুধবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকায় বুধবার সকাল ৬টায় ২৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিল ৮১ শতাংশ। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিট এবং বুধবারের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে।