হাসতে ভুলে গেছে জাপানিরা, শরণাপন্ন হচ্ছে বিশেষজ্ঞদের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বিশ্বের অন্যতম সুখী জাতি বলে বিবেচনা করা হয় জাপানিদের। অথচ তারাই কিনা হাসতে ভুলে গেছে! শুনতে অবাক শোনালেও একটি সূত্র মারফত এমনটাই জানা গেছে।
জাপানিরা কেবল হাসতে ভুলে গেছে এমনটাই নয়, তারা রীতিমতো আবারও কীভাবে হাসা যায় তা জানতে-শিখতে বিশেষজ্ঞদের শরণাপন্ন হচ্ছেন। আর এর পেছনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন, কোভিড মহামারির কারণে তিন বছরের বেশি সময় ধরে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করাকে।
জাপান সম্প্রতিই কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে আরোপিত বেশ কিছু কঠোর বিধিনিষেধ তুলে নিয়েছে। বিদেশিদের প্রবেশাধিকার থেকে শুরু করে বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি বাতিল করেছে দেশটি। তারপরও বেশ কিছু ঝামেলা এখনো রয়ে গেছে। অনেকে অভ্যাসবশত এখনো মাস্ক পরছেন। আবার অনেকে আশঙ্কা করছেন তাদের আবারও মাস্ক পরাই উচিত, কারণ তার কীভাবে হাসতে হয় তা ভুলে গেছেন। আবার অনেকের আশঙ্কা তাদের হাসি হয়তো কৃত্রিম হাসির মতো বোধ হবে অন্যের কাছে। এ অবস্থায় অনেকেই বিশেষজ্ঞদের শরণাপন্ন হচ্ছেন।
এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসি প্রশিক্ষক মিহো কিতানো বলেন, ‘আমি এমনও লোকদের কথা শুনেছি, যারা মাস্ক পরা বাদ দিলেও তাদের মুখের নিচের অংশ কাউকে দেখাতে চান না। কারণ, তাদের ধারণা তারা আর এখন আগের মতো প্রাণখোলা হাসি হাসতে পারেন না।’ মিহো কিতানো আরো বলেছেন, তার সংস্থা স্মাইল ফেসিয়াল মাসল অ্যাসোসিয়েশন মানুষকে আবারও মহামারির আগের সময়ের প্রাণ খুলে হাসতে শেখাতে চায়।
স্মাইল ট্রেইনাররা তাদের ক্লায়েন্টদের নানা ধরনে অনুশীলন দিয়ে আবারও হাসতে শেখানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেমন, কোনো কোনো ক্লায়েন্টকে খড় কামড়াতে দেওয়া হয়। ট্রেইনারদের দাবি, এর মাধ্যমে তাদের গালের পেশি আরো সাবলীল হয়ে উঠে এবং তাদের দাঁত দেখানোর প্রবণতা আরো বাড়ে। কোভিড মহামারির সময় অন্যান্য দেশের তুলনায় জাপানিরা খুব কড়াভাবে মাস্কের ব্যবহার মেনে চলেছে। এ কারণে অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় দেশটিতে কোভিডে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কম ছিল।
সূত্র: ডেইলি মেইল
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






