হাসপাতালে কাটবে খালেদা জিয়ার ঈদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঈদ এবারও কাটবে কারাগারে। সেখানেই পঞ্চমবারের মতো কারাবন্দি অবস্থায় ঈদ করবেন তিনি। এর আগে চারবার কারাগারে ঈদ করেছেন তিনি। কারা কর্তৃপক্ষের অধীনে হাসপাতালে থাকার কারণে তিনি কিছু বাড়তি সুবিধা পাবেন। খেতে পারবেন বাসার খাবার, স্বজনদের সাথে দেখা করারও সুযোগ মিলছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় গত ১ এপ্রিল। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা জানান, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তার চিকিৎসা চলছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর রাখছি। এবং আমি যতটুকু জেনেছি তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো।’
আইজি প্রিজনস বলেন, স্বজনদের সাথে দেখা হচ্ছে খালেদা জিয়ার, খেতে পারবেন বাসার খাবারও।
কারা মহাপরিদর্শক আরও জানান, ‘ঈদে তার আত্মীয়স্বজনরা তাঁর সাথে দেখা করার অনুমতি চেয়েছেন। আমরা সে অনুযায়ী তাদের অনুমতি দিচ্ছি। যখন তারা দেখা করতে যাবেন, তখন সাথে করে যে খাবার নিয়ে যাবেন, সে খাবারও আমরা প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশী করে, পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করে আমরা নেওয়ার সুযোগ করে দেব।’
দলীয় নেতারাও ঈদের দিন বিএনপি চেয়ারপার্সনের সাখে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ