ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৯:৫৯:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হাসপাতালে কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ ভর্তি হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৯২ বছর বয়সী এই শিল্পী কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই জরুরি চিকিৎসা শুরু করা হয়।

এদিকে তার নাতনি জিনাল ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন এবং দোয়া কামনা করেছেন।

দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতে অসামান্য অবদান রেখে আসছেন আশা ভোসলে। হিন্দি সিনেমার পাশাপাশি তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

সংগীতে তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়। এছাড়া তিনি মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছেন, যা তার দীর্ঘ সংগীতজীবনের এক গৌরবময় স্বীকৃতি।

বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও সহশিল্পীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।