ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৪:৩৫:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

হাসপাতালে বোনকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বোনকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৯)। এ ঘটনায় অভিযুক্ত আবদুল হাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ অক্টোবর) সকালে ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ অক্টোবর) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের নরিল্যা গ্রামের বন্দেবেতাল এলাকার মৃত আবু হানিফ ওরফে হানির ছেলে আব্দুল হাই (২৫)। তিনি ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান এসএসকে (স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প) প্রকল্পের একজন কর্মচারী। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত।

জানা গেছে, ওই উপজেলার পাশের ইউনিয়নের এক নারী রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসাকালে তার সঙ্গে থাকা এক তরুণী আবদুল হাইয়ের নজরে আসে। নিজের পরিচয় গোপন রেখে ফাঁদে ফেলে নানা প্রলোভনে ভুক্তভোগী তরুণীর সঙ্গে ভাব জমিয়ে প্রেমের জাল ফেলেন তিনি। পরে কৌশলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ দেন। পরে শনিবার বিকেলে অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে আবদুল হাইকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, রোববার সকালে গ্রেপ্তারকৃত আবদুল হাইকে আদালতে ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।