হাসপাতালে যৌন হয়রানির শিকার করোনা আক্রান্ত নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার
হাসপাতালে যৌন হয়রানির শিকার করোনা আক্রান্ত নারী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নজরুল ইসলাম হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ওয়ার্ডবয় হিসেবে কাজ করছিল। নুরনগর এলাকায় অবস্থিত এই হাসপাতাল পরিচালনা করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি নমুনা পরীক্ষায় ওই গৃহবধূ (২৬) করোনা ‘পজিটিভ’ হন। এরপর ৬ জুন তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তাকে উত্ত্যক্ত করে আসছিলেন ওয়ার্ডবয় নজরুল ইসলাম। বিভিন্ন অজুহাতে তার কাছে আসার চেষ্টা করতেন। সর্বশেষ ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে।
নজরুল প্রয়োজনের কথা বলে ওই গৃহবধূকে কিছুটা নির্জন স্থানে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। পরে কোনোমতে নিজেকে রক্ষা করে ওই গৃহবধূ ঘটনাস্থল ত্যাগ করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের দায়িত্বরত নার্সদের তিনি বিষয়টি জানান।
ওই গৃহবধূকে গতকাল সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে তার স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ওয়ার্ডবয় নজরুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, ওই গৃহবধূ বা তার স্বজনেরা লিখিত কোনো অভিযোগ দেননি। স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


