হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘ একমাস চিকিৎসা শেষে আজ শুক্রবার ছাড়পত্র পাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে হাসপাতাল ছাড়লেও তিনি আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন। পুরোপুরি সুস্থ-স্বাভাবিক চলাফেরা করতে পারলে দেশে ফিরবেন ওবায়দুল কাদের।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদনের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট ডা. আবু নাসের রিজভী। ফেসবুক পোস্টে রিজভী লিখেন, ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ আছেন। ফলোআপ চিকিৎসার জন্য আরো কিছুদিন তিনি সিঙ্গাপর থাকবেন। আজ সিঙ্গাপুর সময় বিকাল তিনটায় (সম্ভাব্য সময়) তাঁকে রিলিজ দেয়া হবে হাসপাতাল থেকে।
গত ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর ৫ মার্চ তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।
-জেডসি
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





