ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৩:২৯:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

হিংসাত্মক ঘটনা বরদাস্ত করব না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার ঘটনায় কড়া বার্তা দিলেন। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং তার পরের ঘটনাপ্রবাহে গত দু’দিন ধরে অগ্নিগর্ভ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ঠেকাতে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে। সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরেও গত দু’দিন ধরে বিক্ষোভ-অবরোধ চলছেই হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে। আজ শনিবার সকালেও অশান্তি ছড়ায় হাওড়ার পাঁচলায়। এই পরিস্থিতিতে অশান্তি ঠেকাতে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ সকালে টুইট করে মমতা বলেন, ‘আগেও বলেছি, দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু এ সব বরদাস্ত করা হবে না। এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ কারা এই ঘটনার পিছনে রয়েছে তা-ও উল্লেখ করেছেন মমতা।