ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৫৫:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

হিজাব খুলে ইরানী নারীর প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

প্রকাশ্য রাস্তায় হিজাব না পরে দাঁড়িয়ে থাকা- এটাই এখন ইরানের নারীদের প্রতিবাদের ভাষা। যার জেরে নড়েচড়ে বসেছে সরকারও। ইরান সরকারের জারি করা পোশাক ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ ভাবে আরও এক নারীকে দেখা গেল। এই নিয়ে এখনও পর্যন্ত ছয়জন নারী হিজাব খুলে প্রতিবাদ জানালেন।

 

গত ডিসেম্বরে পোশাক ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হিজাব খুলেছিলেন এক নারী। সেই প্রতিবাদই আইকন তৈরি হয়ে যায় সে দেশের নারীদের কাছে। অভিযুক্ত নারীকে গ্রেফতার করে এক মাস জেলবন্দি করে রাখে ইরান সরকার। এর পরেও একাধিক নারী হিজাব খুলে প্রতিবাদ জানিয়েছেন। তাদের প্রতিবাদ `গার্লস অব রিভলিউশনস্ট্রিট` নামে হ্যাজট্যাগে ভাইরাল হয়ে ওঠে টুইটারে।



ইরান বিশেষজ্ঞ ওমিদ মেমারিয়ান জানিয়েছেন, প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে মাশুল গুনতে হচ্ছে অনেক নারীকে। তাদের জেলে যেতে হচ্ছে। তবে, সরকারে এমন পদক্ষেপে এই প্রজন্মের নারীরা যে ভীত নন, তা বারবার প্রমাণ করে দিয়েছেন নারীরা।

 

প্রসঙ্গত, ১৯৮৩ সালে হিজাব পরা বাধ্যতামূলক করে ইরান সরকার। সেই সময় থেকেই পোশাক ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন সমাজের একাংশের নারীরা।