হিজাব পরার অনুমতি দিলেন ভারতের গৌহাটি হাইকোর্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
হিজাব পরায় চার বছরের ছাত্রীকে স্কুলে যেতে বারণ করেছিল কর্তৃপক্ষ। প্রতিবাদে গোলাঘাটের খ্রিষ্টজ্যোতি উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর মা। ৯ বছর ধরে মামলা চলার পর অবশেষে হিজাব পরার অনুমতি দিয়েছেন গৌহাটি হাইকোর্ট।
শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষও জানিয়েছে, দশম শ্রেণি পর্যন্ত ওই ছাত্রী হিজাব পরে ক্লাস করতে পারবে।
২০১৩ সালের ২১ মার্চ ওই ক্যাথলিক স্কুলে নার্সারি শ্রেণির ক্লাস টিচার চার বছরের ছাত্রীটির হিজাব পরা নিয়ে আপত্তি তোলেন। ২৫ মার্চ মেয়েটির পরিবার ইসলাম ধর্মাবলম্বী ছাত্রীর জন্য পোশাকবিধি শিথিল করার আবেদন জানায়। কিন্তু ২৮ মার্চ অধ্যক্ষের তরফে নোটিস পাঠিয়ে জানানো হয়, ১৫ দিনের মধ্যে ফাহিমাকে হিজাব ত্যাগ করে স্কুলের পোশাকবিধি পালন করতে হবে। ৮ এপ্রিল আদালতের দ্বারস্থ হন মেয়েটির মা এলি আহমেদ। ছাত্রীর বাবা সানামন এ আর আসাম রাইফেলসের কর্মী। তিনি কেরালার বাসিন্দা।
মামলা করার পরে অবশ্য স্কুল কর্তৃপক্ষ ফাহিমাকে হিজাব পরেই ক্লাসে আসার অনুমতি দিয়েছিলেন। সম্প্রতি চূড়ান্ত শুনানিতে হাজির হন স্কুলের উপাধ্যক্ষ নিকোলাল কেরকেট্টা। তিনি আদালতকে জানান, মানবিকতার খাতিরে তারা অষ্টম শ্রেণি পর্যন্ত ফাহিমাকে হিজাব পরে স্কুল করার অনুমতি দিয়েছিলেন।
স্কুলের ভূমিকার প্রশংসা করে আদালত জানতে চান, গত ৯ বছর যখন অনুমতি দেওয়া হয়েছে, তখন একই স্কুলে আরও দুই বছর ফাহিমা পড়তে পারে কি না। কেরকেট্টা জানান, ফাহিমাকে দশম শ্রেণি পর্যন্ত পড়ার অনুমতি দেওয়া হবে।
সূত্র: আনন্দবাজার
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক










