হিমাচলে প্রচারে গিয়ে অসুস্থ সনিয়া, হাসপাতালে ভর্তি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২০ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার
পেটের সমস্যার কারণে গুরুতর অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। ভোট প্রচারে হিমাচল প্রদেশে গিয়ে ফিরে আসতে হয় তাকে। এই মুহূর্তে সনিয়া ভাল আছেন বলে জানিয়েছেন পুত্র রাহুল।
৭০ বছরের সনিয়া পর্যবেক্ষণে রয়েছেন। জানিয়েছেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ডিএস রানা। শুক্রবার বিকেল পাঁচটায় সনিয়া গান্ধীকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী টুইটে জানিয়েছেন, পেটের গণ্ডগোলে কষ্ট পাচ্ছিলেন তার মা। এই মুহূর্তে তিনি ভাল আছেন।
দেশের হাতে গোনা যে কটি রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, তার মধ্যে হিমাচল প্রদেশ অন্যতম। আগামী ৯ নভেম্বর সেখানে নির্বাচন। পরবর্তী সরকার ঠিক করে নেবে রাজ্যের জনগণ। অন্যতম তারকা প্রচারক হিসেবে, সনিয়াকে নির্বাচন করেছে তার দল। ভোটের ফল জানা যাবে ১৮ ডিসেম্বর।
গত বেশ কয়েকবছর ধরে অসুস্থ সনিয়া গান্ধী। অসুবিধা মনে করলেই তিনি আমেরিকায় যান চিকিৎসার জন্য। কিন্তু দলের পক্ষ থেকে কোন ধরনের অসুস্থতায় তিনি ভুগছেন তা কখনই জানানো হয়নি। পুত্র রাহুলই যে তার স্থলাভিষিক্ত হবেন, তা দিন কয়েক আগে নিজেই জানিয়েছেন সনিয়া। কিন্ত গত কয়েকবছর ধরেই রাহুলকেই দলের দায়িত্ব দেওয়ার জন্য দরবার করে আসছে কংগ্রেস নেতৃত্ব।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে প্রচার চালানোর সময় অসুস্থ হয়ে পড়েচিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সেই সময় তার কাঁধে চোট লেগেছিল। বেশ কয়েক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন সনিয়া গান্ধী।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











