ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৫:২৩:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

হিলারির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু আজ

আপডেট: ১১:৪৯ এএম, ১৩ জুন ২০১৫ শনিবার

Hilaryউইমেননিউজ ডেস্ক, ঢাকা : সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি নিউইয়র্কে প্রথমবারের মত এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন। আমেরিকায় প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি মধ্যবিত্ত শ্রেণীর অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হওয়ার অঙ্গীকার করতে পারেন। ম্যানহাটন ও কুইন্সের মধ্যবর্তী ইস্ট রিভারের তীরবর্তী রুজভেল্ট দ্বীপে এ জনসভায় হিলারির হাজার হাজার সমর্থক উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। জনসভায় হিলারি তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে চেলসিকে নিয়ে হাজির হতে পারেন। সমাবেশের আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় হিলারি বলেছেন, মধ্যবিত্ত শ্রেণীর অধিকার সুরক্ষার লড়াইয়ে শামিল হওয়ার জন্য তিনি প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন এবং তিনি তাদের সমস্যার ব্যাপারে যতœশীল। সাতষট্টি বছর বয়সী সাবেক পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘প্রত্যেকে তার ঈশ্বর প্রদত্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলার সুযোগ চায়। স্বপ্ন বিনিময় করতে চায়।’ তিনি বলেন, ‘আমার বাবা ছিলেন একজন কারখানা শ্রমিকের ছেলে। তিনি একটি ছোট ব্যবসা করতেন। মা কখনো কলেজে যাননি। অথচ তিনি চেয়েছিলেন, তার মেয়ে কলেজে পড়াশুনা করুক।’ ভিডিওতে হিলারির চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। গত সপ্তাহে সিএনএন পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, দেশের ৫৭ শতাংশ মানুষের ধারণা তিনি সৎ ও বিশ্বাসযোগ্য নন। গত মার্চে এ সংখ্যা ছিল ৪৯ শতাংশ। হিলারি বলেন, ‘প্রত্যেকদিন আমেরিকার নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা চ্যাম্পিয়ন হতে চায়। এমন চ্যাম্পিয়ন যারা প্রতিদিন আমেরিকাবাসীর জন্য লড়াই করবে। আমিও সেইরকম চ্যাম্পিয়ন হতে চায়।’ নির্বাচনী প্রচারণা সংক্রান্ত মহিলা মুখপাত্র কারেন ফিন্নে সিএনএন’কে বলেন, এখন থেকে তার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি আলোকপাত করা হবে। ১৩.০৬.২০১৫