হিলিতে কমেছে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
দিনাজপুরের হিলিতে পাইকারী বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২৩ থেকে ২৬ টাকা দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে দাম কমে ২২ থেকে ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে। নাসিক জাতের পেঁয়াজ ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে বিক্রি হচ্ছিল ২৮ টাকায়। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। দেশের বাজারে পাঁতা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা।
রোববার (২০ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় কম। তবুও দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। কারণ দেশের বাজারে দেশি পাতা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যার জন্য মানুষ ভারতীয় পেঁয়াজ কিনছেন না। আগের থেকে ক্রেতা অনেক কমেছে। আগে ১০ থেকে ২০ বস্তা পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে ৫ বস্তা পেঁয়াজ বিক্রি করা কষ্টকর হয়েছে। আগামীতে আরও দাম কমতে পারে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা নিয়মিত ভারত থেকে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আমদানি অব্যাহত রেখেছে। দেশের বিভিন্ন স্থানে দেশি নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দাম অনেকটাই কমেছে। যার জন্য স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা ভারত থেকে বেশি পেঁয়াজ আমদানি করছেন না।
হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার ভারতীয় ১৪ ট্রাকে ৩৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল







