হিলিতে কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজ ও দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি ২০ টাকা কমে দেশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে, যা শুক্রবার বিক্রি হয়েছিল ২৬০ টাকায়। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকা দরে।
তবে আদা, রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি দেশি আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ২৭০ টাকা, দেশি রসুন ২০০ টাকা এবং ভারতীয় রসুন ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ভারত থেকে বেশি পরিমাণ আমদানি হলে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৮ জুলাই) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা যায়।
হিলির কাঁচা বাজারে বাজার করতে আসা সুলতান মাহমুদ বলেন, কয়েক দিনের ব্যবধানে কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ এবং পেঁয়াজ ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও কাঁচা মরিচের দাম অনেকটাই বেশি। ১০০ টাকার নিচে হলে সাধারণ ক্রেতাদের অনেকটাই সুবিধা হতো।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ঈদের আগে আমরা পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, আদা ৪৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করেছে। এইসব পণ্যের দাম এখন অনেকটাই কমে গেছে। তবে রসুনের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি ভারতীয় রসুন ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি কম হওয়ার কারণে বেড়েছে দাম। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে সব নিত্যপণ্যের দাম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, একদিনের ব্যবধানে কেজি প্রতি ২০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকাল বিক্রি হয়েছে ২৬০ টাকা দরে। যদি ভারতীয় কাঁচা মরিচ হিলির খুচরা বাজারে বিক্রি হতো তাহলে প্রতি কেজি ১০০ টাকার মধ্যেই বিক্রি হতো।
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের