হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দুই দিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতি কেজিতে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা গত দুই দিন আগেও বিক্রি হয়েছিল ২২ টাকা দরে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা।
রোববার (২৮ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকার ফলে কমতে শুরু করেছে দাম। আমরা একটু খারাপ মানের পেঁয়াজর ১৫ থেকে ১৬ টাকায় এবং ভালো মানের পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করছি। তবে আগের মতো ক্রেতা নেই।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মুশফিকুর রহিম বলেন, বাজারে সব পণ্যের দামই চড়া। এর মধ্যেও কিছুটা স্বস্তির খবর হলো পেঁয়াজ এবং কাঁচামরিচের দাম কম। যেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হচ্ছে সেভাবে তো আমাদের আয় বাড়েনি। রিকশা চালিয়ে খুব কষ্টে সংসার চালাতে হচ্ছে। সেই সাথে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও জানান সাধারণ ক্রেতারা।
হিলি কাস্টমসের তথ্যমতে, শনিবার ভারতীয় ৩১ ট্রাকে ৯১৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক







