ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৫:৪৪:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সঙ্গে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত মধ্যে পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

জামিল হোসেন চলন্ত বলেন, আশুরা উপলক্ষে আজ (মঙ্গলবার) সকাল থেকে এই বন্দর দিয়ে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করছে না। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আগামীকাল (বুধবার) সকাল থেকে হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।