ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১২:২৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা ৮দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দরে ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এছাড়া বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে।

৮ অক্টোবর পুনরায় বন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

তিনি আরো বলেন, তবে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে সব প্রকার পাসপোর্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।