ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৩:১২:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৩০ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। ভারতের অভ্যন্তরে জটিলতার কারণে গম আমদানি বন্ধ ছিলো।

রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে ৪০ মেট্টিক টন গম বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

তিনি জানান, ভারত সরকার হঠাৎ করে গত ১২ মে গম রপ্তানি বন্ধ করে দেয়। গম রপ্তানি বন্ধ করলেও পূর্বের এলসির গম বাংলাদেশকে দেওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতার কারণ দেখিয়ে রপ্তানি বন্ধ রেখে ছিল দেশটি। এতে করে বন্দরের ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি ফিরেছে। এক হাজার ট্রাক ভারতে আটকা পড়েছে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে আগে বেশি পরিমাণে গম এলেও গত আট দিন ধরে গম আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল। রবিবার বন্দর দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে।