হুইপ হলেন মাহাবুব আরা বেগম গিনি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদে আবারও হুইপ নির্বাচিত হয়েছে গাইবান্ধা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এর আগে দশম সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন। তাকেসহ মোট ছয়জনকে হুইপ নিয়োগ করা হয়েছে।
সরকারি দলের চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন নূর-ই-আলম চৌধুরী লিটন। মন্ত্রীর পদমর্যাদায় প্রধান হুইপের দায়িত্ব পাওয়া লিটন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য।
এ ছাড়া বাকী পাঁচজন হুইপ হলেন—শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার চিফ হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। আজ বুধবার একাদশ সংসদ অধিবেশন শুরুর আগে তিনি এ নিয়োগের অনুমোদন দিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংসদের রীতি অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনের পর সংসদ সচিবালয় এখন চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে।
নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে আসেন মাহাবুব আরা বেগম গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।
১৯৬১ সালে গাইবান্ধায় জন্ম নেয়া গিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস অর্জন করেন।
এক ছেলে ও এক মেয়ের জননী গিনি ছাত্রজীবনে ক্রীড়াবিদ ছিলেন।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




