ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৫৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

হুয়াওয়ের নির্বাহী ওয়াংজু কানাডায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৫ এএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াংজুকে (সিএফও) গ্রেফতার করেছে কানাডা পুলিশ। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে এই  উর্ধ্বতন  নারী কর্মকর্তা  গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। 

মেং ওয়াংজু বর্তমানে হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ও ডেপুটি চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। ওয়াংজুকে  পহেলা ডিসেম্বর ভ্যানকুভার থেকে গ্রেফতার করা হয়। 

এদিকে কানাডায় চীনা দূতাবাসের পক্ষ থেকে এই গ্রেফতারের প্রতিবাদ জানানোর পাশাপাশি মেং ওয়াংজুর মুক্তি চাওয়া হয়েছে। 

কানাডার কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের অনুরোধে ওয়াংজুকে গ্রেফতার করা হয়। কিন্তু কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা প্রকাশ করা হয়নি।