হুয়াওয়ে ফোনে থাকবে না ফেসবুক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
হুয়াওয়ে স্মার্টফোনে অ্যাপ প্রি-ইনস্টল বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। ফলে চীনা প্রতিষ্ঠানটির স্মার্টফোনে আগে থেকেই আর ফেসবুক অ্যাপ ইনস্টল থাকবে না। হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসার পর পশ্চিমা প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এটি হুয়াওয়ের জন্য আরেক ধাক্কা।
যদিও হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মূল অ্যাপ ইনস্টল করতে পারবেন হুয়াওয়ে গ্রাহক। প্লে স্টোরের মাধ্যমে নিয়মিত আপডেটও দেয়া হবে অ্যাপগুলোয়। কিন্তু টুইটারসহ অন্যান্য অ্যাপ আগে থেকেই বক্সে ইনস্টল করা থাকত, এবার এই তালিকা থেকে বাদ যাচ্ছে ফেসবুক অ্যাপ।
হুয়াওয়ের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা কার্যকর করতে গুগলের চেয়ে ভিন্ন পথে হাঁটছে ফেসবুক। হুয়াওয়ের যে স্মার্টফোনগুলো ইতিমধ্যেই স্টোরে বা গ্রাহকের হাতে রয়েছে সেগুলোতে নিরাপত্তা আপডেট দেয়া চালিয়ে যেতে সাময়িক লাইসেন্স দিয়েছে গুগল।
যেসব হুয়াওয়ে ফোন এখনও স্টোরে রয়েছে, বিক্রি হয়নি বা এখনও বানানো হয়নি সেগুলোয় এখনও প্রি-ইনস্টল থাকবে গুগল সেবার অ্যাপ। অন্যদিকে কারখানা ছাড়েনি এমন ডিভাইসগুলোয় অ্যাপ প্রি-ইনস্টলে বাধা দেবে ফেসবুক।
গুগল এবং এআরএমের সিদ্ধান্তের কাছে ফেসবুকের এই সিদ্ধান্ত হুয়াওয়ের জন্য খুব বড় ধাক্কা না। গুগলের সিদ্ধান্ত অনুযায়ী মূল অ্যান্ড্রয়েড সেবা ব্যবহার করতে পারবে না হুয়াওয়ে। আর এআরএমের কারণে নিজস্ব চিপ বানাতে বাধার মুখে পড়েছে চীনা প্রতিষ্ঠানটি।
-জেডসি
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার







