হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের জন্য সকলকে এগিয়ে আসার আহবান প্রধামন্ত্রীর
আপডেট: ১০:২৫ পিএম, ২৭ জুলাই ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে আরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণঘাতি এ ভাইরাস প্রতিরোধে আমরা কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারব বলে আমার বিশ্বাস।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহবান জানান। আগামীকাল ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে ।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস প্রতিরোধ : এটা আপনার ওপর নির্ভর করছে’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে মন্তব্য করে তিনি বাণীতে বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে হেপাটাইটিস ভাইরাসজনিত রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এ রোগ প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে গত সাড়ে ছয়বছরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্যখাতে সরকারের সামর্থ্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যবিষয়ে জনসচেতনতা বেড়েছে। জটিলরোগের চিকিৎসার ক্ষেত্রেও আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী দেশের চিকিৎসক সমাজকে আরও নিবেদিত হয়ে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
২৮.০৭.২০১৫ - প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা










