হোটেলে ইঁদুরের আতঙ্কে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
পরিস্থিতিটা শুধু একবার কল্পনা করুন। বিশ্বকাপের সময় ৫ তারকা হোটেলে একটি দলের রাতে খাবারের সময় পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে ইঁদুর! অবিশ্বাস্য এক কাণ্ড ঘটেছে চলমান নারী বিশ্বকাপে। ভারতের এক হোটেলে এই অকল্পনীয় ঘটনার সাক্ষী হয়েছেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটাররা।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে অজিরা। ইন্দোরের বিশাখাপত্তনমে এই মুহূর্তে অবস্থান করছেন পেরি-হিলিরা। সেখানেই রাতে খাবার খাচ্ছিলেন দলের সবাই।
ঠিক সেই সময়ই তাদের ডাইনিং টেবিলের পাশ দিয়ে একটি ইঁদুর দৌড়ে চলে যায়। এই দৃশ্য দেখে কয়েকজন খেলোয়াড় আতঙ্কে চিৎকার করে ওঠেন, কেউ কেউ ইঁদুরের ভয়ে চেয়ারের ওপরে উঠে বসেন!
হোটেলকর্মীরা দ্রুত সেখানে ছুটে গিয়ে ইঁদুরটিকে ধরার চেষ্টা করেন। তবে ইঁদুরটি এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকায় পুরো ডাইনিং হলে একপ্রকার বিশৃঙ্খলা তৈরি হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে এই ঘটনা নিয়ে একটি ভিডিও শেয়ার করে। সেখানে নারী ক্রিকেটাররা এই বিব্রতকর ঘটনার বর্ণনা দেন।
অজি অলরাউন্ডার কিম গার্থ বলেন, ‘আমরা তখন খাবার শেষ করে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ ইঁদুরটা দেখা দিল। আমরা ভেবেছিলাম ওটা চলে গেছে। কিন্তু ও আবার ফিরে এল। আর তখন সবাই একসঙ্গে চিৎকার করে উঠল।’
এই ঘটনায় বিশ্বকাপের মতো টুর্নামেন্ট চলাকালীন ভারতের হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











