ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৫:০৫:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

হোমনার ইউএনও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৮ জুন ২০২০ রবিবার

এবার হোমনার ইউএনও করোনায় আক্রান্ত

এবার হোমনার ইউএনও করোনায় আক্রান্ত

এবার কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। মোবাইল ফোনে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও তাপ্তি চাকমা।

ইউএনও তাপ্তি চাকমা বলেন, ‘আমার করোনা পজিটিভ এসেছে। তবে তেমন কোনো উপসর্গ নেই। শুধু সাধারণ হালকা গলাব্যথা আছে। তবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি।’

আক্রান্ত কীভাবে হয়েছেন তা ধারণা করে তিনি বলেন, ‘২২ জুন সকালে উপজেলা পরিষদের একজনের ফাইল সই করেছি, বিকেলে যার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর সন্দেহবশত- গত ২৫ জুন আমিসহ আমার গাড়িচালক, পিয়ন ও নাইট গার্ডের নমুনা পরীক্ষা করাই এবং আমাদের ক্লোজ কন্টাক্টে যারা আসেন তাদেরও পরীক্ষার জন্য বলি। এরপর আমার, গাড়িচালক, পিয়ন ও নাইটগার্ডের করোনা পজিটিভ আসে।’

ইউএনও বলেন, ‘যেহেতু জ্বর, কাশি কিছুই নেই তাই ডাক্তার শুধু ভিটামিন, জিংক, ভিটামিন-সি এই জাতীয় ওষুধ দিয়েছেন, সঙ্গে গরম পানি খেতে বলেছেন; তাই করছি।’