১০০০ টন গম পৌঁছেছে আখাউড়া স্থলবন্দরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
গত দুই দিনে ১০০০ টন গম এসে পৌঁছেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এরই মধ্যে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ১০০ টন গম ট্রাক থেকে খালাস করা হয়েছে।
এরআগে, বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ৩০০ টন এবং বৃহস্পতিবার ৭০০ টন গম আগরতলা হয়ে আখাউড়া স্থলবন্দরে স্থলবন্দরে পৌঁছে।
ভারত থেকে গমগুলো আমদানি করেছে ইসলাম এগ্রোবেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। গমগুলোর আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।
মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির পূর্বে ২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য এলসি খুলেছিলো ইসলাম এগ্রোবেট লিমিটেড। ওই এলসির প্রথম চালানে এক হাজার টন গম গত দুদিনে আখাউড়া স্থলবন্দরে এসেছে। এর মধ্যে বুধবার বিকেলে ১১টি ট্রাকে ৩০০ টন গম। আর বৃহস্পতিবার ৩৪টি ট্রাকে আসে বাকি ৭০০ টন গম। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় ১০০ টন গম বন্দর থেকে খালাস করা হয়। এলসির বাকি দেড় হাজার টন গম আগামী সপ্তাহে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে বলে জানান তিনি।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিজ দেশে গমের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এর ফলে নতুন করে গম আমদানির জন্য এলসি খুলতে পারেননি ব্যবসায়ীরা। তবে নিষেধাজ্ঞার পূর্বে খোলা এলসির গমগুলো আটকা পড়ে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ত্রিপুরার রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে। পরবর্তীতে যোগাযোগ ব্যবস্থা সচল হলে গত ১ আগস্ট থেকে পুরোনো এলসির গম আসা শুরু হয় আখাউড়া স্থলবন্দরে। তবে ৭ আগস্টের পর আর গমের চালান আসেনি। পরবর্তীতে ১৬ দিন বন্ধ থাকার পর গত বুধবার (২৪ আগস্ট) থেকে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








