১০২তম বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ১৩ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
১৯২১ সালের ১ জুলাই শুরু হয় ঢাবি’র পথচলা। দীর্ঘ এ চলার পথে উচ্চ শিক্ষায় যেমন নেতৃত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি, তেমনি পথ দেখিয়েছে বাঙালি জাতির ক্রান্তিলগ্নেও।
১ জুলাই ১০২তম বর্ষে পা রাখতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে বর্ণালি সাজে সেজেছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। অবহেলিত পূর্ব বাংলার বিভিন্ন কর্মক্ষেত্রে নতুন প্রজন্মের নেতৃত্ব সৃষ্টিতে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি আজ ১০২ বছরে পা রাখলো।
১০২তম বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সমন্বয় কমিটির একটি সভা রোববার (১২ জুন) ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আগামী ১ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় কেন্দ্রীয় মাঠে ১০২তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচি এবং গবেষণা প্রকাশনার মেলার উদ্বোধন করা হবে।
১ থেকে ৩ জুলাই অনুষ্ঠেয় তিন দিনব্যাপী এ মেলায় অনুষদসমূহের জন্য ১০টি এবং ইনস্টিটিউটসমূহের জন্য ১টি প্যাভিলিয়ন থাকবে। মেলায় গবেষণা প্রকাশনা সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাইডলাইন ইভেন্ট থাকবে।
এ ছাড়া ১ জুলাই সকাল সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে গবেষণা ও উদ্ভাবন ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সহযোগিতায় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী স্ব স্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


