ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৯:৫৯:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা

১০ টাকায় ঈদের বাজার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ঈদকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে মাত্র ১০ টাকা দিয়ে ঈদের সকল বাজার পেয়েছেন ৫ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আজিজ-রেজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ দোকানে ঈদ বস্ত্র, মাংস, সেমাই, চিনি বিক্রি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. তাজুল ইসলাম।

ঈদের আগে মাত্র ১০টাকায় পছন্দমত শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, গরুর মাংস, সেমাই, চিনি, নুডলস কিনতে পেরে বেশ খুশি এসব মানুষরা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম জানান, অনেক গরীব মানুষ রয়েছেন যারা টাকার অভাবে ঈদে কোন জামা-কাপড় কিনতে পারেননা। তাদের পছন্দের জায়গা ও আত্মসম্মানের কথা ভেবে মাত্র ১০টাকা দিয়ে এসব বিক্রি করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা তার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক এসএম কায়কোবাদ, ইলিয়াস হোসেন ও শিক্ষাবিদ আবু রোজ চৌধুরী।