ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১০:৩৯:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

১১ মামলায় খালেদা জিয়ার শুনানি পেছালো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।
এদিন মামলাগুলোর অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেনি। তাই তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করলে আদালত ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুই মামলা। এ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।