১২ ছক্কায় ৩৬ বলে সেঞ্চুরি বৈভবের, নতুন বিশ্ব রেকর্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার
১২ ছক্কায় ৩৬ বলে সেঞ্চুরি বৈভবের, নতুন বিশ্ব রেকর্ড
বৈভাব সুরিয়াভানশি মাঠে নামবেন আর একের পর এক রেকর্ড উপহার দিবেন- এ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আইপিএলে আরেকটি বিস্ফোরক সেঞ্চুরিতে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের এই বিস্ময়-বালক।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শনিবার ৩৬ বলে সেঞ্চুরি করেন রাজস্থান রয়্যালসের ওপেনার সুরিয়াভানশি। খেলেন ১২ ছক্কা ও পাঁচ চারে ১০৩ রানের বিস্ফোরক ইনিংস।
১৫ বছর বয়সেই আইপিএলে দুটি সেঞ্চুরি হয়ে গেল সুরিয়াভানশির। ছোট্ট টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৬ ইনিংসেই তার সেঞ্চুরি হলো চারটি।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম ইনিংসে চারটি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। পাকিস্তানের উসমান খানের লেগেছিল ৩৩ ইনিংস, সাই সুদার্শানের ৭২ ও গেইলের ৭৭ ইনিংস।
এই ইনিংসের পথে এ দিন টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সুরিয়াভানশি। বলের হিসাবে দ্রুততম হাজার রানের রেকর্ড এখন তারই (৪৭৩ বল)। আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মাইকেল ওয়েনের (৫৩৩ বল)।
বিশ ওভারের ক্রিকেটে সুরিয়াভানশির চেয়ে কম বয়সে এক হাজার রান করতে পারেননি আর কেউ।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। গত আসরে ৩৫ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দেন এই সুরিয়াভানশিই। আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি সেটি।
২০১৩ সালে ৩০ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইল।
পাওয়ার প্লেতেই সুরিয়াভানশি পঞ্চাশ ছুঁয়ে ফেলেন ১৫ বলে। এবারের আইপিএলে আগেও দুটি ফিফটি করেন তিনি ১৫ বলে।
তিন অঙ্ক ছুঁয়ে হেলমেট-গ্লাভস খুলে ফেলেন তিনি। ডাগআউটের দিকে তাকিয়ে হাত দুটো এক করে দেখান ভালোবাসার চিহ্ন, করেন স্যালুট। পরের বলে রিভার্স-ল্যাপ খেলার চেষ্টায় এলবিডব্লিউ হয়ে শেষ হয় তার টর্নেডো ইনিংস।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








