ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:৪৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

১২ থাই কিশোরকে উদ্ধারে চলছে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৩ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

এ যেন ঠিক এক ‘কেভ মিশন’৷ হঠাৎ মনে হবে হলিউডের কোনও ভয়ঙ্কর সিনেমা৷ দৈত্য প্রমাণ গুহা জলমগ্ন, সেই এক বুক জলে নেমে পড়েছে সেনারা৷ না, কোনও ছবির শ্যুটিং নয়৷ বাস্তবটা ভয়ঙ্কর৷ বন্যাবিধ্বস্ত থাইল্যান্ডের থাম লাং গুহায় আটকে আছে ১২ খুদে ফুটবলার ও তাদের একজন কোচ৷ কেটে গেছে ৮ দিন, খোঁজ নেই ১২ খুদে ফুটবলারসহ সহকারী কোচের৷ নানারকম প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে, রোববার ওই গুহায় পৌঁছতে পারল থাইল্যান্ডের উদ্ধারকারী দল৷

 

২৩ জুন ১২ খুদে ফুটবলারকে নিয়ে থাম লাং গুহায় ঘুরতে যান সহকারী কোচ৷ ভারী বৃষ্টির জেরে সেখানেই আটকে পড়েন৷ তারপর থেকে খোঁজ নেই ১২ খুদে ও কোচের৷ ভারী বৃষ্টি, বন্যার জেরে এতদিন থাম লাং গুহায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল৷ গুহার বাইরে ও ভেতরে জলস্তর বাড়তে থাকায়, গুহার মুখ থেকে উদ্ধারকারীরা ফিরে যেতে হয়৷ অবশেষে রবিবার বৃষ্টি কম হওয়ায় গুহায় পৌঁছতে পারে উদ্ধারকারী দল৷ তবে গুহায় পৌঁছলেও বাকি পথ কঠিন থেকে কঠিনতর৷ ১২ খুদে ও কোচের কোনও হদিস নেই৷ তাই আন্দাজ করেই অন্ধকার গুহা হেডলাইট দিয়ে পার হচ্ছে উদ্ধারকারী দল৷

 

থাইল্যান্ডের সবচেয়ে বড় ও দীর্ঘ গুহা থাম লাং৷ গুহার পথও যথেষ্ট কঠিন৷ পাথরের চাঁই চারিদিকে৷ জলমগ্ন গুহার ভেতরের রাস্তা বেশ পিচ্ছিল৷ ভারী বৃষ্টি অনবরত হওয়ায়, গুহা আরও ভয়ানক৷ এই গুহা দিয়ে টানা হাটলে পৌঁছন যাবে মায়ানমারে৷ তাই উদ্ধারকাজে মায়ানমার সেনারও সাহায্য চেয়েছে থাইল্যান্ড৷ কাজের সুবিধায় কয়েকটি ভাগে উদ্ধারকারী দলকে ভাগ করা হয়েছে৷৷

 


উদ্ধারাকরী দল জানাচ্ছে, থাম লাং গুহার কাছাকাছি রয়েছে থাইল্যান্ড নৌসেনার অফিস৷ উদ্ধারকাজে তারাও হাত মিলিয়েছে৷ গুহার ২-৩ কিলোমটার ভেতর এই দল পৌঁছেছে৷ মনে করা হচ্ছে, এই ২-৩ কিলোমিটারের মধ্যেই আটকে ১২ খুদে ও কোচ৷

 

আটকে পরা মানুষের খোঁজে কিছু সেনা বড় চিমনি হাতে, কেউ বা অক্সিজেন ষিলিন্ডার হাতে গুহার ভেতর প্রবশ করছে৷ গুহার ভেতর নেই খাবার, নেই আলো বাতাস৷ কেটে গেছে ৮ দিন৷ ১২ খুদে ফুটবলার,তাদের কোচের কোনও হদিস নেই৷ আশ্বাস একটাই, ৮ দিনের মাথায় ভারী বৃষ্টি কমেছে৷ নতুন করে বিপর্যস্ত হয়নি থাম লাং গুহা৷ তাই খতিয়ে দেখা হচ্ছে গুহায় নিখোঁজ খুদেদের পায়ের ছাপ, বাইসাইকেল ও পিঠের ব্যাগ৷