ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৬:২৮:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

১২ মে`র আগেই আসবে চীনের টিকা: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ৫ মে ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন আগামী বুধবার (১২ মে) এর আগেই বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার (৫ মে) এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

গত ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার আনুষ্ঠানিক নাম বিবিআইবিপি-সিওরভি (BBIBP-CorV)। এ টিকাও ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে এ টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে উৎপাদনকারীদের দাবি।

এর আগে গতকাল মঙ্গলবার ( ৪ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন, টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়