ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৩:৩৭:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

১৩৯ দিন পর খুলেছে পর্যটন ও বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ থেকে খুলেছে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। করোনার বিধিনিষেধের দীর্ঘ বিরতির পর ১৩৯ দিনের মাথায় খোলা হচ্ছে দেশের সকল পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা। সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে সকল প্রকার গণপরিবহন।

এদিকে, রিসোর্ট, বিনোদন পার্ক, হোটেল-মোটেলের পক্ষ থেকে চলছে প্রচার-প্রচারণাসহ নানা ছাড়ের অফার। ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শনার্থী প্রবেশ ও স্বাস্থবিধি মানার শর্ত দিয়ে গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নিষেধাজ্ঞা শিথিলের এ প্রজ্ঞাপন জারি করে।

পর্যটন ব্যবসায়ীরা জানান, রাজধানীর আশপাশে গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জসহ বিভিন্ন এলাকার রিসোর্টগুলোতে এখনো তেমন বুকিং হয়নি। তবে কক্সবাজারের হোটেল-মোটেলে চাপ শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর অনেকেই সমুদ্র তীরে যেতে চাইছেন ছুটি কাটাতে।

পর্যটক টানতে কক্ষ ভাড়া ও সেবার ওপর ৩০-৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁ মালিকরা। ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, ছাড়ের কারণে বেশ সাড়াও মিলেছে। গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৩০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়েছে।

বাংলাদেশ এসোসিয়েশন অব এমিউজমেন্ট পার্কস এন্ড অ্যাট্রাকশনের (বাপা) সমন্বয়ক অনুপ কুমার সরকার জানান, নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পার্ক চালু করা হচ্ছে। তবে বিনোদন পার্কে আসা দর্শনার্থীদের জন্য আমরা আপাতত মূল্যছাড় দিচ্ছি না। অনেক দিন বিনোদন পার্ক বন্ধ থাকায় এ খাতের বিনিয়োগকারীরা বিপাকে পড়েছেন। এখন টিকে থাকার লড়াই চলছে।

তিনি জানান, গত ৪ মাস ২০ দিন ধরে পার্কগুলো বন্ধ রয়েছে। এর আগেও প্রায় ৭ মাস পার্ক বন্ধ ছিল। ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শনার্থী প্রবেশ করার নিয়ম মেনে খোলা হবে। পুরো বিষয় তদারকির জন্য বাপা একটি মনিটরিং সেল গঠন করেছে। এই সেলের সদস্যরা বিভিন্ন পার্ক সরজমিন পরিদর্শন করবেন।

বিনোদন কেন্দ্র খুলে দেয়ায় ঢাকা থেকে কক্সবাজার ও সিলেট রুটে দৈনিক ফ্লাইট সংখ্যা বাড়াতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে এয়ারলাইনসগুলো। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা ও নভোএয়ার প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা পথে দুটি করে ফ্লাইট পরিচালনার করছে।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে তিনটি ফ্লাইটের অনুমতি পেয়েছেন তারা। তবে আরো বেশি ফ্লাইটের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদিকে, নভোএয়ার ওই রুটে প্রতিদিন ৬টি ফ্লাইট চালুর আবেদন করেছে বলে জানা গেছে।

গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত টানা ১৯দিন দেশব্যাপী কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সব কিছু খুলতে প্রজ্ঞাপন জারি করে সরকার। সেই প্রজ্ঞাপনে অর্ধেক বাস চলাচলে নির্দেশনা দেওয়া হয়। সরকারের এমন নির্দেশনায় দেশব্যাপী সমালোচনা ঝড় ওঠে। পরে ১২ আগস্ট নতুন প্রজ্ঞাপনে ১৯ আগস্ট থেকে সব কিছু পুরোপুরিভাবে চলবে বলে নির্দেশনা জারি করা হয়।

-জেডসি