ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৫৫:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

১৩ বছর বয়সে অলিম্পিকে সোনা জিতলেন জাপানি কন্যা নিশিয়া

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বয়স মাত্র ১৩ বয়সে অলিম্পিক খেলতে এসে বিষ্ময় উপহার দেন মোমিজি নিশিয়া। এবার কিনা অলিম্পিকের মতো ইভেন্টে সোনা জয় করে তাক লাগিয়ে দিলেন জাপানি কন্যা।

অলিম্পিক ইভেন্টে এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে স্কেটবোর্ডিং। সোমবার আরিয়াক পার্কে স্কেটবোর্ডিংয়ের নারীদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সোনার পদক গলায় তুলেছেন মোমিজি।

জাপানি তরুণীর কাছে হেরে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তরুণী রাইসা লিলের। তার বয়সও ১৩ বছর। সোনা এবং রূপা জয়ী একই বয়সী হলেও ব্রোঞ্জ জয়ী জাপানি তরুণী ফুনা নাকাইয়ামার বয়স ১৬ বছর। ১৪.৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকেন রাইসা লিলে এবং ব্রোঞ্জ জয়ী নাকাইয়ামার স্কোর ১৪.৪৯।

-জেডসি