ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৮:০৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

১৩ শিশুকে আটকে রাখা দম্পতিকে আদালতে তোলা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ সন্তানদের আটকে রাখা দম্পতিকে বৃহস্পতিবার আদালতে তোলা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা তাদের বাড়ি থেকে ১৩ শিশুকে উদ্ধার করে।

 


ডেভিড অ্যালেন টারপিন (৫৭) ও তার স্ত্রী লুইজ আন্না টারপিন (৪৯) তাদের বাড়িটিকে একটি স্কুল হিসেবে নিবন্ধন করেন। কিন্তু তদন্ত কর্মকর্তারা বাড়িটিতে শিক্ষা উপকরণের পরিবর্তে নির্যাতনের আলামত পায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

 


এই ঘটনার তদন্তকারী কাউন্টি কর্মকর্তারা বৃহস্পতিবার স্থানীয় সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছেন।

 


কয়েক ঘন্টা পর আদালত তাদের অভিযুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

 


এই দুই বিকৃতমনা নরনারী নিজেদের ক্যালিফোর্নিয়ার বাড়িতে ১৩ জন ছেলে-মেয়েকে অভিনব কায়দায় আটকে রেখেছিলেন। এদের কাউকে কাউকে বিছানার সঙ্গে বেঁধে রাখা হয়েছিল আংটা ও শেকল দিয়ে। 

 


পুলিশ অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার এবং এই দুই নর-নারীকে গ্রেফতার করে।

 


এই দম্পতির বিরুদ্ধে নির্যাতন চালানো এবং শিশুদের জীবনকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে।

 


লস অ্যাঞ্জেলেসের দক্ষিণপূর্বে অবস্থিত পেরিস শহরের শেরিফের ডেপুটিরা এই অভিযান চালায়। ১৭ বছর বয়সী এক কিশোরি বাবা-মা’র বন্দিদশা থেকে মুক্তি পেয়ে পুলিশে খবর দেয়। কিশোরীটি এতোই শীর্ণ হয়ে পড়েছিল যে তাকে বালিকা বলেই মনে হচ্ছিল।

 


কর্মকর্তারা প্রথমে তাদের দেহের গঠন দেখে তাদের শিশু ভেবেছিল। কিন্তু পরে জানতে পারেন এদের বয়স ১৮ বছর থেকে ২৯ বছরের মধ্যে।

 


বর্তমানে তাদের সকলকেই অপুষ্টির চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়াও তাদের অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।