১৪২ বছরে বিশ্বের উষ্ণতম মাস ছিল জুলাই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
২০২১ সালের জুলাই মাস ছিল গত ১৪২ বছরে বিশ্বের উষ্ণতম মাস। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান এবং জলবায়ু বিষয়ক গবেষণা ও নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ওশনিক অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে গত ১৪২ বছর ধরে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। নোয়ার বিবৃতিতে বলা হয়েছে, জুলাই মাসে বিশ্বের ভূমি ও সমুদ্রপৃষ্ঠের মিলিত তাপমাত্রা বেড়েছে দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস।
বিবৃতিতে আরও বলা হয়, যদি এক দশকের ব্যবধানে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হতো, সেক্ষেত্রে তা হতো অনাকাঙ্ক্ষিত; কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি একেবারেই অস্বাভাবিক ও নজিরবিহীন।
চলতি বছর জুলাই মাসে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গড় তাপমাত্রা ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
তাপমাত্রার বৃদ্ধির কারণে বৈশ্বিক জলবায়ুর ভারসাম্যে অসঙ্গতি দেখা দিয়েছে। বিগত বছরসমূহের চেয়ে চলতি বছরের আট মাসে বিশ্বজুড়ে ঘূর্ণিঝড় ও অতিবর্ষণ অনেক বেশি ছিল ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন ঘটেছে উল্লেখ করে নোয়ার প্রধান নির্বাহী রিক স্পিনরাড বিবৃতিতে বলেন, এই ক্ষেত্রে (বৈশ্বিক উষ্ণায়ন), প্রথম স্থান অর্জন করা সবথেকে বড় দুঃসংবাদ। বিশ্বজুড়ে যে দ্রুত জলবায়ুর পরিবর্তন ঘটনছে, নতুন এই রেকর্ড তার অন্যতম প্রমাণ।
জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৯৭০ থেকে ২০২০- ৫০ বছরে বিশ্বের তাপমাত্রা যে গতিতে বেড়েছে, গত ২০০০ বছরে এত দ্রুতহারে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটেনি।
এর আগে, চলতি সপ্তাহেই জাতিসংঘের এক প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব নিয়ে হুঁশিয়ারি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ব উত্তপ্তকারী বিপজ্জনক গ্যাস নির্গমন অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ দিকে সামুদ্রিক পানির উচ্চতা দুই মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। সূত্র : বিবিসি
-জেডসি
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- পবিত্র শবে বরাত আজ
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা