ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৯:৫২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি মাসের ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মূলত মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য এ নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙ্গিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষে ভিআইপির নিরাপত্তা এবং পরিষ্কার- পরিচ্ছন্নতা কাজের জন্য আজ থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের সব প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে শুরু হয়েছে তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজসহ মোটরসাইকেল মহড়ার প্রস্তুতি। যা চলবে আগামী ১৫ তারিখ পর্যন্ত।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, আজ (সোমবার) থেকে জাতীয় স্মৃতিসৌধে ১৬ ডিসেম্বরে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতির জন্য প্রায় দেড়শ জনবল কাজ শুরু করেছে। পাশাপাশি দুটি প্রেসার মেশিন ও পাঁচটি পাম্প চলছে। এ ছাড়াও তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ ও মোটরসাইকেল মহড়ার প্রস্তুতির অনুশীলন শুরু হয়েছে।