ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২০:০৯:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

১৫ দিনের মধ্যে জেল, টুইটে খালেদার জবাব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:০৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে জেলে যেতে হবে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার বক্তব্যের জবাব দিয়েছেন খালেদা জিয়া।

 

আজ রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক পোস্টে এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

 

খালেদা জিয়া টুইটে বলেন, ‘শুক্রবার, জানুয়ারি ১৯, পত্রিকায় এসেছে, বিনাভোটের এক প্রতিমন্ত্রী বলেছে, ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে। বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি? বিচারবিভাগের স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধান বিচারপতি কি ব্যবস্থা নিচ্ছেন, জনগণ সেই দিকে সতর্ক নজর রাখছে।’


গত শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মশিউর রহমান রাঙ্গা বলেন, অপেক্ষা করুন, আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে জেলে যেতে হবে।