১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক পাচ্ছে রয়টার্স
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
নিজেদের ১৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী সম্পাদক পেতে যাচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আগামী সোমবার (১৯ এপ্রিল) থেকে ইতালিয়ান আলেসান্দ্রা গ্যালোনিকে এ পদে দেখা যাবে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি।
গত এক দশক ধরে রয়টার্সের বার্তাকক্ষকে নেতৃত্ব দেওয়া স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন ৪৭ বছর বয়সী গ্যালোনি।
অ্যাডলার চলতি মাসেই অবসরে যাচ্ছেন। তার নেতৃত্বে এ বার্তা সংস্থ সাংবাদিকতা বিষয়ক কয়েকশ পুরস্কারে ভূষিত হয়েছে, যার মধ্যে আছে সাতটি পুলিৎজার; যা এই শিল্পের সর্বোচ্চ সম্মান।
রোমে বেড়ে ওঠা গ্যালোনি চারটি ভাষায় পারদর্শী। রয়টার্স ছাড়াও তিনি দীর্ঘদিন ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেছেন। ব্যবসা ও রাজনীতি সংক্রান্ত প্রতিবেদন ও সংবাদ সম্পাদনায় তার অভিজ্ঞতা বিস্তর।
প্রধান সম্পাদকের চেয়ারে বসার পর তাকে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে কিছু চ্যালেঞ্জ বর্তমান বাস্তবতায় সব গণমাধ্যমকেই মোকাবেলা করতে হচ্ছে; এর বাইরে বিস্তৃত ও জটিল সাংগঠনিক কাঠামো পরিচালনার ভার তো থাকছেই।
বিশ্বজুড়ে প্রায় আড়াই হাজার সাংবাদিক রয়টার্সে কর্মরত; নানামতের গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি এটি থমসন-রয়টার্সের বিস্তৃত তথ্য-সেবা ব্যবসার একটি শাখাও।
গ্যালোনি রয়টার্সের বৈশ্বিক ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও সামলেছেন, দেখভাল করেছেন বিশ্বের দুই শতাধিক স্থানে কাজ করা সাংবাদিকদের।
তার ক্যারিয়ার শুরু হয়েছিল রয়টার্সের ইতালিয়ান ভাষার নিউজ সার্ভিসে। হার্ভার্ড ও লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ডিগ্রি নেওয়া এ নারী ওয়াল স্ট্রিট জার্নালেও প্রায় ১৩ বছর কাজ করেছেন। ২০১৩ সালে তিনি রয়টার্সে ফেরেন।
রয়টার্স তাদের পরবর্তী প্রধান সম্পাদকের নাম ঘোষণার পর দেওয়া প্রতিক্রিয়ায় গ্যালোনি বলেন, ১৭০ বছর ধরে রয়টার্স স্বতন্ত্র, বিশ্বস্ত বৈশ্বিক প্রতিবেদনের মান নির্ধারণ করেছে। প্রতিভাবান, নিবেদিত ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিকদের নিয়ে গঠিত এর বিশ্বমানের বার্তাকক্ষের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। সূত্র : রয়টার্স
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



