ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১২:২৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

১৭ এপ্রিল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৭ এপ্রিল থেকে ২৪ দিনের জন্য শুরু হচ্ছে রোজা, শবে কদর ও ঈদের ছুটি। ২৪ দিন পর বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ১১ মে। তবে বন্ধের সময় আবাসিক হল খোলা থাকবে। বন্ধের সময় চলবে আবাসিক শাটল ট্রেনও।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষে আগামী ১৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আগামী ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। বন্ধের সময়ে আবাসিক হল খোলা থাকবে। বন্ধের সময় শাটল ট্রেনও চলাচল করবে। ছুটি শেষে আগামী ১১ মে থেকে ক্যাম্পাস যথারীতি চলবে।

সূত্র: বাসস।