ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২১:১৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৮ মাস পর বুয়েটের আবাসিক হল আজ খুলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আজ বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল খুলে দেয়া হচ্ছে।

যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন তারা আজ সকাল ১০টা থেকে আবাসিক হলে প্রবেশ করতে পারবেন। শিক্ষার্থীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দেশে করোনার সংক্রমণ দেখা দিলে গত বছরের মার্চে বুয়েটের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষা কার্যক্রম অনলাইনে চলমান রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপরে করোনার প্রাদুর্ভাব কমে আসলে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুললেও বুয়েটের আবাসিক হল খোলার বিষয়ে সিদ্ধান্ত না নেয়ায় হল খোলার দাবিতে মানববন্ধন করে বুয়েট শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অন্তত এক ডোজ টিকা নেয়ার শর্তে ১০ নভেম্বর থেকে আবাসিক হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ নভেম্বর ২০২১ তারিখ এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল আবাসিক হল (শহীদ স্মৃতি হল ব্যতীত) আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।