ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৫:৪৭:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

১৯ বছর পর শাজনীন হত্যাকারীর ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪৫ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

দীর্ঘ উনিশ বছর পর শাজনীন হত্যা মামলার আসামি শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার রাত পৌনে ১০টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শাজনীন ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের মেয়ে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাত পৌনে ১০টার দিকে শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর করেন রাজু জল্লাদ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাজধানীর গুলশানে নিজ বাড়িতে নিহত হন শাজনীন তাসনিম রহমান। শাজনীন তখন স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলো শহীদুল। কিন্তু তা খারিজ হওয়ায় কারাবিধি অনুযায়ী আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়।

শহীদুল শাজনীনদের বাড়ির পরিচারক ছিলো। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।