১ কোটি ২৩ লাখ সিরীয় শিশুর সাহায্যের প্রয়োজন: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৯ মে ২০২২ সোমবার
ফাইল ছবি।
জাতিসংঘ রোববার বলেছে, এক দশক আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন যে কোনো সময়ের চেয়ে সিরীয় অনেক বেশী সংখ্যক শিশুর অধিক সাহায্য প্রয়োজন। তবে তাদের জন্য অর্থায়ন "হ্রাস" পাচ্ছে।
জাতিসংঘ শিশু সংস্থা এক বিবৃতিতে বলেছে, "সিরিয়ার শিশুরা অনেক দিন ধরে কষ্ট করছে এবং তাদের এ কষ্টের অবসান হওয়া উচিত।"দেশের অভ্যন্তরে ও অন্যত্র পালিয়ে যাওয়া ১ কোটি ২৩ লাখ শিশুর জন্য সাহায্য প্রয়োজন। খবর এএফপি’র।
এতে আরো বলা হয়েছে, সিরিয়ায় ৬৫ লাখের বেশি শিশুর সহায়তা প্রয়োজন। ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভ মোকাবেলায় দমন শুরু হওয়ার পর থেকে সিরিয়ার যুদ্ধে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে।
ইউনিসেফের মধ্যপ্রাচ্যের প্রধান অ্যাডেল খোদর বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলোতে শিশুদের জন্য সহায়তার প্রয়োজন বাড়ছে। ইউক্রেন সংকটের ফলে খাদ্য সহ নিত্য পণ্যের দাম আকাশচুম্বি হওয়ায় অনেক পরিবার প্রয়োজন মেটাতে হিমশি খাচ্ছে। জাতিসংঘ বলেছে, শিশুরা সবচেয়ে বেশী ঝুঁকির সম্মুখীন।
খোদর আরো বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রায় ৫৮ লাখ শিশু সহায়তার ওপর নির্ভরশীল। তাদের জীবন দারিদ্র্য ও কষ্টে পরিপূর্ণ। ইউনিসেফ বলেছে, তারা সাহায্য প্রদানের ক্ষেত্রে নগদ অর্থের ঘাটতির সম্মুখীন হয়েছে।
মানবিক ক্রিয়াকলাপের জন্য অর্থায়ন হ্রাস পাচ্ছে উল্লেখ করে খোদর বলেন, ইউনিসেফ চলতি বছরের জন্য প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম অর্থ পেয়েছে।
ইউনিসেফ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রায় ১০ লাখ শিশুর জন্য "ক্রস বর্ডার অপারেশন" পরিচালানার জন্য ২ কোটি ডলার চেয়েছে।
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি










