১ ফেব্রুয়ারি থেকে হচ্ছে না এবারের অমর একুশে গ্রন্থমেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
১ ফেব্রুয়ারি থেকে হচ্ছে না এবারের অমর একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে মেলা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এই তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বরাবরের ধারাবাহিকতায় এবার ১ ফেব্রুয়ারি থেকে ঐতিহ্যবাহী এই মেলা আয়োজনের সব ধরনের প্রস্তুতি ছিল। সংস্কৃতি মন্ত্রণালয় এবং আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমিরও প্রস্তুতি ছিল। কিন্তু করোনার বর্তমান পরিস্থিতির কারণে এখনই মেলা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি, করোনা পরিস্থিতি নিয়ে কাজ করা বিভিন্ন কমিটির সাথে আলাপ করছি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিয়ম অনুযায়ী প্রতি বছর পয়লা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হয়। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর দেড় মাসেরও বেশি পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং নির্ধারিত সময়ের দুদিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়। ভিড় এড়াতে গতবার স্টলের সামনে ফাঁকা জায়গা রেখে প্রায় ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রাঙ্গণজুড়ে মেলা অনুষ্ঠিত হয়, যা ২০২০ সালের প্রায় দ্বিগুণ ছিল।
প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরোপ করা হয়েছে ১১ দফা বিধিনিষেধ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




