১ ফেব্রুয়ারি বইমেলা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
অমর একুশে বইমেলা আর ফেব্রুয়ারি যেন একই সুতোয় বাঁধা। কিন্তু গত বছর করোনাভাইরাসের কারণে ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত না হয়ে শারীরিক উপস্থিতিতে মেলা শুরু হয় ১৮ মার্চ থেকে। তবে আগামী বছর আগের নিয়ম অনুযায়ী ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা।
আর এবারের বইমেলার সার্বিক খরচ সরকারের পক্ষ থেকে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রকাশকরা।
সোমবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ‘অমর একুশে বইমেলা ২০২২: আমাদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রকাশকরা এ আবেদন জানান।
এতে বক্তারা বলেন, গত দুই বছর করোনার প্রভাবে সৃজনশীল প্রকাশকরা চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। গত বছর বইমেলায় তারা সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু প্রকাশকরা করোনাকালীন কোনো প্রণোদনা পাননি। সে কারণে আগামী কয়েকটি বইমেলার পুরো খরচ সরকারের পক্ষ থেকে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। একইসঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা নতুন আঙ্গিকে প্রকাশকবান্ধব করার আহ্বান জানান প্রকাশকরা।
তারা দাবি তুলে বলেন, বইমেলার সময়কাল প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা, স্টলের ভাড়া কমিয়ে আনা, মেলায় খাবারের দোকানগুলো প্রবেশপথের সামনে না রাখা, প্রবেশপথ বাড়ানো এবং গাড়ি রাখার স্থান নির্দিষ্ট করা, সোহরাওয়ার্দী উদ্যানে স্থায়ী মেলার কাঠামো গড়ে তোলা, বইয়ের কমিশন ব্যবস্থা তুলে দেওয়া, বইমেলার অবকাঠামো মেলা শুরুর আগে পুরোপুরি প্রস্তুত করা, মৌসুমি প্রকাশকদের বইমেলায় স্থান না দিয়ে শুধুমাত্র মানসম্মত পেশাদারি প্রকাশকদের অংশগ্রহণের সুযোগ দিয়ে বইমেলার মাত্রাতিরিক্ত পরিসর কমাতে হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা প্রকাশকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, যেকোনোভাবেই লেখক ও প্রকাশকবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে, এর পাশাপাশি প্রকাশকদের পেশাদার হয়ে ওঠবার তাগিদ দেন তিনি। পেশাদারিত্ব না এলে সরকারের হাজার প্রণোদনা দিয়েও প্রকাশনা শিল্পের উন্নতি হবে না।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, যতদিন একজন প্রকাশক নিজের টাকায় বই প্রকাশ না করবে ততদিন একজন লেখকের বই প্রকাশ করা উচিত নয়। নিজের টাকায় মানহীন বই প্রকাশের কোনো মূল্য নেই।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, বইমেলা প্রতিবছরই তার পূর্বের মানকে ছাড়িয়ে যায়। আমরা বইমেলাকে অনেকটাই আধুনিক করে তুরতে পেরেছি। আগামীতে এ বইমেলাকে সবাই মিলে আরও গোছানো, পাঠক-প্রকাশকবান্ধব করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্ত প্রকাশনীর প্রকাশক নিশাত জাহান রানা, অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ, তাম্রলিপির এ কে তরিকুল ইসলাম রনি, কথাপ্রকাশের জসীম উদ্দিন, ঝিঙেফুল প্রকাশনীর গিয়াসউদ্দিন খান প্রমুখ।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি




