ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:৩৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

২০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে শিরিনের স্বর্ণ জয়

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে মেয়েদের ইভেন্টে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন শিরিন আক্তার। ২০০৬ সালে বিউটি আক্তারের করা রেকর্ডটি ভাঙলেন নৌবাহিনীর এই অ্যাথলেট।

১৫ বছর আগের রেকর্ডটি ছিল ২৪.৩০ সেকেন্ড। রোববার শিরিন সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড।

এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ২৪.৫০ সেকেন্ড। এছাড়া বাংলাদেশ আনসারের কবিতা রায় ২৫.৯০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।

নতুন রেকর্ড গড়ে শিরিন আক্তার বলেছেন, অনেক ভালো লাগছে। বিউটি আপুর করা আগের রেকর্ডটি ভেঙেছি। আসলে আমার অধ্যবসায় আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলাম।

১০০ ও ২০০ মিটারে নিয়মিত সাফল্যের পাওয়ার পেছনে রহস্য জানিয়েছেন শিরিন।

কারোর একার প্রচেষ্টায় সাফল্য আসে না। এজন্য অনেকেরই অবদান আছে। বিওএ, নৌবাহিনী, বিকেএসপি, ফেডারেশন এমনকি সাংবাদিকদের লেখনীও। আমি কঠোর পরিশ্রম করেছি বলেই সাফল্য আসছে। এর জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নিজের ফিটনেস ধরে রাখার জন্য আমি ঈদের সময়ও অনুশীলন করে থাকি।

-জেডসি