২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা
আগামী আইসিসি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে, ২০২২ সালের মার্চ মাসে। এরই মধ্যে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি।
২০২২ সালের ৪ মার্চ পর্দা উঠবে নারী বিশ্বকাপ আসরে। টুর্নামেন্টের পর্দা নামবে ৩ এপ্রিল। ৩১ দিন ধরে অনুষ্ঠিত হবে মোট ৩১টি ম্যাচ।
নিউজিল্যান্ডের ৬টি শহরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। তাওরাঙ্গা বে ওভালে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হবে বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দলের।
মোট আটটি দল অংশ নেবে ২০২২ নারী বিশ্বকাপে। ইতিমধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত, এই ৫টি দল নির্ধারিত এই টুর্নামেন্টের জন্য। বাকি তিনটি দল নেয়া হবে বাছাইপর্ব থেকে।
বাকি তিনটি দল বাছাই করা হবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আরেকটি টুর্নামেন্ট থেকে। এ বছর ২৬ জুন থেকে ১০ জুলাই নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি হবে।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী আট দলের প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। রাউন্ড রবিন লিগ পর্বের সেরা চার দলকে নিয়ে পরে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এরপর হবে ফাইনাল মহারণ। ফাইনাল এ খেলা হবে ৩ এপ্রিল, ২০২২ ক্রাইস্টচার্চে।
প্রসঙ্গত ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই বিশ্বকাপ প্রায় এক বছর পিছিয়ে দেয় আইসিসি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





