২০২৪ সালে হত্যার শিকার ৫২৮ নারী ও মেয়েশিশু: মহিলা পরিষদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সদ্য বিদায়ী ২০২৪ সালে নারী ও মেয়েশিশু নির্যাতনের ২ হাজার ৫২৫টি খবর প্রকাশিত হয়েছে দেশের সংবাদপত্রগুলোতে। এছাড়া ৫২৮ জন নারী ও মেয়েশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের মধ্যে ৪৫১ জন নারী ও ৭৭ জন মেয়েশিশু।
বুধবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশের ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর সংকলন করে তারা এ তথ্য পেয়েছে।
বিবৃতিতে মহিলা পরিষদ জানিয়েছে, নারী ও মেয়েশিশু নির্যাতনের ঘটনায় সবচেয়ে বেশি হত্যা ও ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে ৩৬৭ মেয়েশিশুসহ ৫১৬ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ১৪২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। ২৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ছয়জন। এছাড়া ৯৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
মহিলা পরিষদ আরও জানায়, গত বছর যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৮১ জন। এর মধ্যে ১৩৫ জন মেয়েশিশু। উত্ত্যক্তের শিকার হয়েছে ৪৫ জন। রহস্যজনক মৃত্যু হয়েছে ৫৭ জন মেয়েশিশুসহ ২৩৬ জনের। আত্মহত্যা করেছে ৭৬ জন মেয়েশিশুসহ ২১৪ জন ।
এছাড়া, এসিডদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এক মেয়েশিশুসহ এসিডদগ্ধ হয়েছে ১৭ জন। আর অগ্নিদগ্ধ হয়েছে ২৫ জন। পাচারের শিকার হয়েছে ১৩ মেয়েশিশুসহ ২০ জন। ৫৭ জন মেয়েশিশুসহ ৬৮ জন অপহরণের শিকার হয়েছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


