২০২৭ সালের রােজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ এএম, ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মাস রমজান ও আনন্দ উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে প্রাক্কলন প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। হিজরি ১৪৪৮ সনের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।
জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব ও সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) মধ্যপ্রাচ্যে পবিত্র রমজানের প্রথম রোজা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রাক্কলন অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে এবং সেই হিসেবে ৮ ফেব্রুয়ারি থেকে সিয়াম সাধনা শুরু হবে।
একই প্রতিবেদনে ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা বলছে, ১৪৪৮ হিজরির রমজান মাস এবার ২৯ দিনের হতে পারে। সেই গাণিতিক হিসেবে ৮ মার্চ (সোমবার) রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, হিজরি ১৪৪৮ সনের শুরু নিয়ে বিভিন্ন মুসলিম দেশের মধ্যে একদিনের পার্থক্য দেখা গিয়েছিল। কিছু দেশে ১৬ জুন ২০২৬ তারিখে নতুন বছর শুরু হলেও অন্য দেশগুলোতে ১৭ জুন থেকে মহরম মাস গণনা শুরু হয়। সময়ের এই পার্থক্যের কারণে চাঁদ দেখার ক্ষেত্রেও স্থানীয়ভাবে ভিন্নতা আসতে পারে।
তবে ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী, রমজান শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ প্রতি বছরের মতো স্থানীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নির্ধারিত হবে। জ্যোতির্বিজ্ঞানীদের এই হিসাব মূলত সাধারণ প্রস্তুতি ও সম্ভাব্য তারিখ জানার লক্ষ্যে করা হয়ে থাকে।
- ভিওডি বাংলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা
- ২০২৭ সালের রােজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
- লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন
- ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়
- অবসরের ঘোষণা নেইমারের
- বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- গুলশানের চামেলিতে আইনজীবীর চরিত্রে বাঁধন
- মানবদেহে মাইক্রোপ্লাস্টিক যেসব ক্ষতির কারণ
- অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন
- হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীর এই ৩ সঙ্কেত দেয়
- আষাঢ়ী পূর্ণিমা আজ
- এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক
- হঠাৎ একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন, লাফিয়ে পড়লেন যাত্রীরা
- অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ
- মৌলভীবাজারের ‘জারা লেবু’, ৫০ কোটি টাকার বাজার
- জাপানে ভূমিকম্পে নিহত ১৩ জনের প্রাণহানী, আটকা বহু মানুষ
- সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি
- এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক
- এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক
- গ্যাস সংকটে বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, বাসায়ও জ্বলছে না চুলা
- হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীর এই ৩ সঙ্কেত দেয়
- ঘুম থেকে উঠেই চা-কফি পান উপকারী না ক্ষতিকর?
- ভারতের জেন-জিদের ‘নর্দমার প্রজন্ম’ বললেন কঙ্গনা
- হঠাৎ একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন, লাফিয়ে পড়লেন যাত্রীরা
- আষাঢ়ী পূর্ণিমা আজ
- সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিয়ে যা জানা গেল
- অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ
- অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ
- বিশ্ব বাঘ দিবস: হুমকিতে বাঘের অভিযোজন
- মৌলভীবাজারের ‘জারা লেবু’, ৫০ কোটি টাকার বাজার











