২০ বছর পর ভিকারুননিসায় ‘ভারপ্রাপ্ত’ যুগের অবসান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার
দীর্ঘ ২০ বছর পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে পরিচালিত হয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর ‘ভারপ্রাপ্ত’ যুগের অবসান হলো।
এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম আশরাফ তালুকদার জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। গত ৯ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগপ্রত্যাশী ১৬ জন প্রার্থীর আবেদন পাওয়া গেছে। এর মধ্যে এই প্রতিষ্ঠানে কর্মরত ছয় জন ও বাহির থেকে ১০ জন প্রার্থী আবেদন করেছেন। আগামী দুই মাসের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে। নিয়োগ বোর্ডে সরকারের প্রতিনিধি মনোনয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করা হবে। যথাযথ নিয়ম মেনেই নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার পর আন্দোলনে ফেটে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষকদের প্ররোচণায় অরিত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, তাই এর বিচারের দাবিতে ছাত্রীরা আন্দোলন শুরু করে। এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশ ছিল প্রতিষ্ঠানটিতে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







