২০ রেকর্ডের কারিগরকে রাখতে পারছে না বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সাঁতারের মিশরীয় কোচ সাঈদ ম্যাকডির অধ্যায় শেষ হচ্ছে। আগামীকাল (বুধবার) তিনি ঢাকা থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হবেন। জানুয়ারি পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকলেও দুই মাস আগেই চলে যাচ্ছেন।
সাঈদ আসার পর বাংলাদেশের সাঁতারুদের উন্নতি হয়েছিল। সদ্য সমাপ্ত জাতীয় সাঁতারে হয়েছিল বিশটি রেকর্ড। এত রেকর্ড সাম্প্রতিক সময়ে হয়নি। সাঈদের ছোঁয়ায় বদলে গেছে চিত্র। সেই তার বিদায়কে দেশের সাঁতারের জন্য নেতিবাচক মনে করছেন সেরা পুরুষ সাঁতারু সামিউল ইসলাম রাফি, ‘আমি থাইল্যান্ডে উন্নত ট্রেনিং করেছি বিশ্ব সাঁতারের বৃত্তিতে। সেখান থেকে দেশে আসার পর উনার ট্রেনিংয়ে আমার উন্নতি হয়েছে। তিনি অত্যন্ত ভালো মানের কোচ। শুধু আমার নয়, আরো সাঁতারুদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়েছিল। জাতীয় সাঁতারে বিশটি রেকর্ড কখনো আগে হয়নি, এটা তার জন্যই হয়েছিল। তিনি দীর্ঘমেয়াদে থাকলে সাঁতারের জন্যই ভালো হতো।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনও সাঈদের বিদায়ে ব্যথিত। তিনি বলেন, ‘বাংলাদেশের সাঁতারের জন্য তার খুবই প্রয়োজন ছিল। অল্প সময়ের মধ্যে তিনি সাঁতারু ও বাংলাদেশি কোচদের উন্নয়ন ঘটিয়েছেন। প্রতি মাসে তার বেতন সাড়ে তিন হাজার ডলার ও খাবারের পেছনে আরো লাখ খানেক ব্যয়। অলিম্পিকের অর্থায়নে কয়েক মাসের বেতন দেওয়া হয়েছে। খাবারের ব্যয় আমরা বহন করতাম। সামনে কোনো গেমস না থাকায় তাকে দীর্ঘমেয়াদে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য বাধ্য হয়েই তাকে বিদায় জানাতে হচ্ছে। যা সাঁতারের জন্য ক্ষতিই। কিন্তু আমাদের সাধ থাকলেও সাধ্য নেই।’
মিশরীয় কোচ সাঈদ গত জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত তার চুক্তি ছিল। এসএ গেমস অনিশ্চিত হওয়ায় ফেডারেশন ক্যাম্পও বন্ধ রয়েছে। ক্যাম্প পরিচালনায় লাখ লাখ টাকা ব্যয়। তাই ফেডারেশন ডিসেম্বর মাসের বেতন দিয়ে সাঈদকে বিদায় করছে।
বাংলাদেশ ছাড়ার আগে সাঈদ তার চার মাসের মূল্যায়ন করলেন এভাবে, ‘২০১৯ সালের পর থেকে বাংলাদেশের সাঁতারুরা উন্নত ট্রেনিং সেভাবে পায়নি। আমার চার মাসের অনুশীলনে সাঁতারুদের টাইমিংয়ে উন্নতি হয়েছে। সেটার প্রমাণ ফলাফলেই। ফেডারেশনের প্রতি অনুরোধ যেন নিয়মিত অনুশীলন বজায় রাখে, না হলে চার মাসের উন্নতির ধারাবাহিকতা থাকবে না। বাংলাদেশের সাঁতারুদের সামর্থ্য ও যোগ্যতা রয়েছে, প্রয়োজন অনুশীলন ও ভালো কোচিং।’
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সিংহভাগ ডিসিপ্লিনই মূলত এসএ গেমসকেন্দ্রিক। সবার অপেক্ষা থাকে দক্ষিণ এশিয়ার গেমস নিয়ে। সেই গেমসের সময় ঠিক হলে চলে অনুশীলন, আবার স্থগিত হলে অনুশীলনও বন্ধ। গেমস অনিশ্চিত হওয়াটা বাংলাদেশের সাঁতারের জন্য ক্ষতিকর বলছেন সাধারণ সম্পাদক, ‘জানুয়ারিতে এসএ গেমস হলে আমাদের খুব ভালো সম্ভাবনা ছিল। এখন শোনা যাচ্ছে এটা নাকি ২০২৭ সালের শেষের দিকে হতে পারে। এত সময় আমাদের অনুশীলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। প্রতি মাসে ক্যাম্প চালালে বিদ্যুৎ বিলই হয় ৫-৬ লাখ, আনুষাঙ্গিক আরো ব্যয় তো রয়েছেই। জাতীয় ক্রীড়া পরিষদ ও অলিম্পিকও আমাদের এত দীর্ঘমেয়াদী সহায়তা করবে না। ফলে ক্যাম্প পরিচালনা করা আমাদের একার পক্ষে সম্ভব নয়।’
সাঁতার ফেডারেশনের বিগত কমিটি বিদেশি কোচ আনার ঘোষণা কয়েকবার দিলেও ব্যর্থ হয়েছে। অ্যাডহক কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে ভালো মানের একজন বিদেশি কোচ এনেছে। নতুন কমিটির পরিকল্পনা এখন তরুণ সাঁতারুদের নিয়ে। মাহবুবুর রহমান শাহীন বললেন, ‘আমরা সম্প্রতি ট্যালেন্ট হান্ট করেছি। নতুন বছরের শুরুতে ৭০ জন ট্যালেন্ট হান্টের সাঁতারু ক্রীড়াপল্লিতে উঠবে। আমাদের সভাপতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই সাঁতারুদের স্কুলে পড়াশোনার ব্যবস্থা করেছেন। এই সাঁতারুরা মিরপুর কমপ্লেক্সে থেকে সাঁতার শিখবে ও একাডেমিক পড়াশোনা করবে। আমরা তাদের ভালো মানের সাঁতারু তৈরি করার চেষ্টা করব।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







